বাদশা সেকেন্দার ভুট্টো

নীলফামারী জেলার ডিমলা উপজেলা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাটাবাড়ি এলাকায় নাউতারা নদীর ওপর অবস্থিত একটি ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পরিদর্শনের সময় আকস্মিক দুর্ঘটনার মুখে পড়েন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। ওই সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ। বন্যার পানির তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত সেতুর বর্তমান অবস্থা খতিয়ে দেখার সময় হঠাৎ করে সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এতে সফরসঙ্গী কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে যান। তবে সংসদ সদস্য এবং তার পিএস অক্ষত রয়েছেন। এমপির পিএস রফিক জানান, এই দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।