বাদশা সেকেন্দর ভুট্টো

নীলফামারীর ডিমলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখা। (১৮ আগস্ট) মঙ্গলবার রাত ৮ টায় মেডিকেল মোড় দলীয় কার্যালয় আলোচনা

সভায় জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, এলাকার বিভিন্ন উন্নয়ন এবং সমাজের সার্বিক অগ্রগতিতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারেন।

সভায় স্থানীয় সাংবাদিকরা ডিমলার বিভিন্ন জনদুর্ভোগ, উন্নয়ন সম্ভাবনা এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন, জনকল্যাণে গণমাধ্যমের দায়িত্ব এবং এলাকার উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সেক্রেটারি অধ্যাপক এন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর সহকারী অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, অহিদুজ্জামান বাবলু, সদন ইউনিয়ন আমীর নূর মোবাশ্বের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা।। সভায় পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।