বাদশা সেকেন্দার ভুট্টো

ডিমলায় বাড়ির পাশে গর্তের পানিতে পড়ে নাভান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার খগাখড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাভান ওই গ্রামের মোঃ রাসেল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে কিছুদিন আগে মাটি কাটার কারণে একটি ছোট গর্তের সৃষ্টি হয়। ওই গর্তে জমে থাকা পানিতে সবার অজান্তে কখন যে গর্তে পড়ে যায় শিশু নাভান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও তার মৃত্যু হয়।

এ ঘটনায় ডিমলা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে এ ধরনের খোলা গর্ত ও পানির স্থান শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে খোলা গর্তগুলো দ্রুত ভরাট বা নিরাপদ করার দাবি জানিয়েছেন।