জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে মার্কিন চাপের মুখে বড় উদ্যোগ নিয়েছে বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭। জরুরি মজুত থেকে সর্বোচ্চ ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জোটটি। শুক্রবার ২ অক্টোবর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দেন। তিনি জানান, আন্তর্জাতিক শক্তি সংস্থার সমন্বয়ে আগামী চার মাস ধরে পর্যায়ক্রমে এই তেল ও ডিজেল বাজারে ছাড়া হবে। বর্তমানে জি-৭ এর সভাপতির দায়িত্বও পালন করছেন ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের আয়োজনে জি-৭ এর ভিডিও সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউরোপ তাদের বিশাল মজুত থেকে প্রচুর পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে কয়েক দফায় জ্বালানির দাম বাড়তে থাকে। পরে জুলাইয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তীব্র আকার ধারণ করলে এই গ্রীষ্মে ডিজেলের দাম নতুন করে আরও বেড়ে যায়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম ৭০ শতাংশ বেড়ে প্রতি গ্যালন ৬ দশমিক ৩৭ ডলারে পৌঁছেছে। জি-৭ এর বিবৃতিতে বলা হয়েছে, চার মাসে মোট ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে ছাড়া হবে। প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল সরবরাহ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে মার্চ মাসে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সদস্য দেশগুলো ৪০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছিল। ওই পদক্ষেপে সরবরাহ সংকট কিছুটা কমলেও দাম বাড়ার প্রবণতা অব্যাহত ছিল। ইরান যুদ্ধ শুরুর পর থেকে শুক্রবার পর্যন্ত জ্বালানির দাম অত্যন্ত উচ্চ পর্যায়েই রয়েছে। এই ঘোষণার প্রভাবে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ শতাংশ কমলেও তা ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরেই ছিল। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্টের দাম ৬০ শতাংশের বেশি বেড়েছে। ইউরোপীয় মিত্র বিশেষ করে জার্মানি ও ফ্রান্সের ওপর ট্রাম্প প্রশাসনের কয়েক দিনের চাপের ফলেই জি-৭ এর মধ্যে এই সমঝোতা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ ইউরোপীয় ইউনিয়নের ডিজেল মজুতের বড় অংশই এই দেশগুলোতে রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক্সে লেখেন, বিশ্বজুড়ে ডিজেল সংকটের বোঝা আমেরিকার কৃষক, ট্রাকচালক ও ব্যবসায়ীদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। একই সঙ্গে ট্রাম্প প্রকাশ্যে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছেন। এমন পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর মারাত্মক প্রভাব পড়বে। এর আগে শুক্রবার সকালে ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা ডিজেলের ওপর যেকোনো ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাখ্যান করছে। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র ব্রিফিংয়ে বলেন, এই নিষেধাজ্ঞা কারও জন্যই লাভজনক হবে না। সূত্র এনবিসি নিউজ, রয়টার্স।
ডিজেলের দাম ৭০ শতাংশ বেড়ে রেকর্ড, জরুরি মজুত ছাড়ার ঘোষণা জি-৭ এর

ডিজেলের দাম ৭০ শতাংশ বেড়ে রেকর্ড, জরুরি মজুত ছাড়ার ঘোষণা জি-৭ এর
আ
আন্তর্জাতিক ডেস্কএই মুহূর্তের বার্তা

আরও খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়
বিরোধীদল কি মুখে আঙুল দিয়ে বসে থাকবে, প্রশ্ন ছুড়লেন জামায়াত আমির
আরও আন্তর্জাতিক
আরও দেখুন→
আন্তর্জাতিক
জীবনযাত্রার ব্যয় অসহনীয়, রাস্তায় হাজারো শিক্ষার্থী, উত্তাল ইতালির শরৎ

আন্তর্জাতিক
জাতীয় পতাকা ওড়ানোর আগেই আটক অভিজিৎ, পুলিশকে বললেন ফাঁসিতে লটকে দিন

আন্তর্জাতিক
ক্লাস চলাকালেই ধসে পড়ল ছাদ, প্রাণ গেল ২৮ শিশুসহ শিক্ষকের

আন্তর্জাতিক
রিয়াদে সৌদি-কাতারের সঙ্গে জ্বালানি নিরাপত্তায় বড় বৈঠক করলেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে
সর্বশেষ খবর
আরও দেখুন→
জাতীয়
প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগের নির্দেশ দিয়েছেন? যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান, সঙ্গে দুই কমিশনার নিয়োগ

জাতীয়
পাঁচ বছরের ক্ষত মুছতে প্রস্তুত বাংলাদেশ, ঢাকায় পা রাখল ক্যারিবীয়রা

জাতীয়
ঐতিহাসিক ঠিকানা ছাড়ছে সচিবালয়, নতুন গন্তব্য আগারগাঁও মেলার মাঠ

জাতীয়










