হাফিজুর রহমান
ডেঙ্গু সহ মশাবাহিত স্থানে রোগ, প্রতিরোধে সাতক্ষীরার কালীগঞ্জে সারা দেশের ন্যায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা বেগম ,উপজেলা আইটি অফিসার হেমেন্দ্র নাথ,সহ কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সহ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ছাড়াও স্থানীয় সুধী ও গ্রাম্য পুলিশের সদস্য, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে জমে থাকা পানি ময়লা, আবর্জনা ও মশার বংশ বিস্তারের সম্ভাব্য স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয়ে গুরুত্ব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বক্তব্য রাখেন। বক্তব্যে আরও বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া ছাড়াও নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আহ্বান জানান।
















