এসডি সোহেল রানা

ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও শেরপুর পৌরসভা কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (উপসচিব),স্থানীয় সরকার মিজ্ আরিফা সিদ্দিকা; শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা।

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।