হাফিজুর রহমান খান: কক্সবাজার জেলায় সাম্প্রতিক টানা অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কক্সবাজার জেলা পরিষদ।

জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্‌ সুরাইয়া আক্তার সুইটি (উপসচিব), রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লু রহমান এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্‌ পান্না আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জেলা পরিষদ সবসময় তাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।