আবু হাসান আপন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের বাসিন্দা রতন সাহার ছেলে, অসুস্থ যুবক প্রিয়ন্ত সাহার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জিনদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউল আওয়াল রবি। সোমবার দুপুরে রবিউল আওয়াল রবি নিজ থেকে আর্থিক সহায়তা নিয়ে

প্রিয়ন্ত সাহার বাড়িতে গিয়ে পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, জিনদপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: খোরশেদ আলম, হুরুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মো: আতিক হাসান, জিনদপুর গ্রামের তরুণ প্রজন্মের আইকন মো: শিমুল মিয়া, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক মনির হোসেন, ও সাংবাদিক আবু হাসান আপন, সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

এসময় জিনদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউল আওয়াল রবি বলেন, মোটরসাইকেলের দুর্ঘটনায় গুরুতর আহত প্রিয়ন্ত সাহাকে আমি আমার পক্ষ থেকে আমার সাধ্য অনুযায়ী কিছু সহযোগিতা করেছি, দেশ ও প্রবাসের যারা আমার পরিচিত আছেন সকলের কাছে কাছে আমি অসুস্থ প্রিয়ন্ত শাহার চিকিৎসার জন্য এগিয়ে আসুন এবং আমরা যারা মোটরসাইকেল চালাই সবাইকে সতর্কভাবে মোটরসাইকেল চালানো চেষ্টা করবেন।

জিনদপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের বর্তমানে ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম বলেন, আমাদের জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি উনার সাধ্য অনুযায়ী অসুস্থ প্রিয়ন্ত সাহা কে সহযোগিতা করেছেন,এবং আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি চেষ্টা করেছি। এবং দেশ ও প্রবাসের সকলের কাছে অসুস্থ প্রিয়ন্তা তো সাহার জন্য সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছ