বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের বিদায় যেন হয়ে উঠল এক বড় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জন্য। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হয়ে সরাসরি ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচটি উপভোগ করেন তিনি।

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন ম্যাচ শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল দলকে নিয়ে নানা রসিকতা শুরু করেছিলেন। গ্যালারিতে বসে তোলা নিজের একটি ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম।

আমি কিন্তু আর্জেন্টিনা।’ এদিন লাল রঙের টপস এবং সবুজ স্কার্ট পরিহিত অভিনেত্রীকে স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে উড়াতেও দেখা যায়, যা সেখানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক নজর কাড়ে। ম্যাচ চলাকালীন ভক্তদের সঙ্গে আরও এক ধাপ এগিয়ে মজার এক প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। এক পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’

শেষ পর্যন্ত নরওয়ের ২-১ গোলের জয়ের মাধ্যমে ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতেই বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন মেহজাবীন। পরবর্তীতে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় উদযাপনের দৃশ্য ধারণ করে একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে সরাসরি লেখেন, ‘বাই বাই ব্রাজিল।

’ তার এই রসিকতাপূর্ণ পোস্ট ও ভিডিওগুলো মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়। ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।