মোঃ আখতার হোসেন হিরন : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুক্তি ফার্নিচার এর প্রো: মোজাহারুল ইসলাম এর মমতাময়ী মা মাজেদা খাতুন (৯০) আর নেই,চলে গেলেন না ফেরার দেশে। জানা যায় তিনি বার্ধক্য জনিত কারণে গতরাতে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেছেন, (ইন্নালিল্লাহে----- রাজিউন)। আজ মঙ্গলবার সকালে প্রতাপ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে তাঁর নামাজে জানাযা শেষ করে সামাজিক কবরস্থানে দাফন কাজ সম্পুর্ণ করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ছেলে, ৪মেয়ে,নাতি নাতনী-সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মোজাহারুল ইসলাম এর মমতাময়ী মা এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আফছার উদ্দিন,বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার,সাধারণ সম্পাদক শাহআলম বিএসসি,বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের অন্যতন নেতা মাওলানা আমিরুল ইসলাম বুলবুল-সহ প্রতাপ বাজারের ব্যবসায়ীগণ।
মরহুমার নামাজে জানাযায় বাঙ্গালা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দলীয় নেতাকর্মী,বাজার ব্যবসায়ী,মাদ্রসার ছাত্র/শিক্ষক,আলেম-ওলামায়ে কেরাম-সহ অসংখ্য মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ব্যবসায়ী মোজাহারুল ইসলাম তাঁর মায়ের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। এই বয়োজ্যেষ্ঠ মায়ের মৃত্যুতে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।






