বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে এক বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন প্রবীণ সাংবাদিক কাজী জেসিন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের ঘোষণা প্রদান করেছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো প্রতিষ্ঠান, পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সকল কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে এবং নিয়োগের অন্যান্য শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

একই সাথে, পৃথক এক প্রজ্ঞাপনে বিটিভির বর্তমান মহাপরিচালক মো. মাহবুবুল আলমের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।