নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় আলহাজ্ব ফাজিল উদ্দিন সরকার এমদাদিয়া এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে এতিমখানার শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন মামুন সরকার। এ সময় তিনি এতিম শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।
মামুন সরকার বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছি। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছি। এতিম শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি আনন্দিত। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।”
এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

















