মস্ত মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৫৮ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার (১৬ আগস্ট) ভোরে উপজেলার নোয়াবাদী এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নোয়াবাদী সীমান্ত এলাকায় ফাঁদ পেতে থাকে। এ সময় আট-নয়জন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখলে, বিজিবি’র টহলদল ধাওয়া করলে মাথার বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে আটটি চটের বস্তা উদ্ধার করে তল্লাশি করলে এতে ৯৫৮ বোতল স্কাফ সিরাপ পাওয়া যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।







