বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণের ভারতীয় শাড়ী, থ্রি-পিচ, কম্বল, চাদর, ওড়না ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এবং কার্গো ট্রাকসহ ০৩জন আসামী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবি'রঅধিনায়ক লেঃকর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসিএর সার্বিক দিক নিদের্শনায় সোমবার ২২জুন দুপুর২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে বেনাপোল বিওপি হতে একটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বেনাপোল বাজার হীরা সুপার মার্কেটের সামনে থেকে আহাদ পার্সেল এন্ডকুরিয়ার সার্ভিসের এক টি কার্গো ট্রাক ঢাকা মেট্রো ট-২৪-৫৬২১ তল্লাশির জন্য থামানো হয়।
ট্রাকটিতে অবৈধ মালামাল বহন করতে পারে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশির জন্য বেনাপোল বিওপিতে আনা হয়।কার্গো ট্রাক টি তল্লাশি করে ভারতীয় ৬০০৮ টি শাড়ী,৬৩ টি থ্রী-পিচ,৩৮৬ টি কম্বল,২০৮টি চাদর, ০৮টি ওড়না এবং ৩৩২২২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়।
যারআনুমানিক সিজারমূল্য ২,৬৭,৬৫,৩১০/- (দুই কোটি সাতষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত দশ) টাকা।
আটককৃত চালক ও হেলপারকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়,উক্ত মালা মালগুলো অবৈধভাবে বেনাপোল থেকে ঢাকা পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটক আসামীরা হলোবেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তাইন্দ্রজিত মুখার্জী,ট্রাক চালক মহসিন আলী ও হেলপার জাহিদ হাসান। আটক ৩ আসামী যশোর জেলার বাসিন্দা।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান,সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টার পাশা পাশি চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মালামালসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।






