জাকির হোসেন: সাংবাদিকতায় দক্ষ জনবল গড়ে তুলতে বরিশাল মিডিয়া করপোরেশন (বিএমসি) আয়োজন করেছে তিন মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কোর্স। আগামী ১৭ জুলাই (শুক্রবার) সকাল ৯টায় বরিশাল নগরীর রসিদ প্লাজা (তৃতীয় তলা), ১০৪ সদর রোডে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হবে।

‎আয়োজক সূত্রে জানা গেছে, সপ্তাহে দুই দিন (শুক্রবার ও শনিবার) ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্সে অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত মোট ফি ৫ হাজার টাকা।

‎প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিজ্ঞ ও খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্বরা পাঠদান করবেন। এর মধ্যে রয়েছে— বেসিক জার্নালিজম, রিপোর্টিং ও প্রেজেন্টেশন, অনলাইন ও ফ্যাক্ট চেক, ক্রাইম রিপোর্টিং, ফটো ও ভিডিওগ্রাফি, ডিজিটাল জার্নালিজম, কনটেন্ট ক্রিয়েশন এবং মোজো (মোবাইল) জার্নালিজম।

‎প্রশিক্ষক হিসেবে থাকছেন দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের অভিজ্ঞ সাংবাদিক, সম্পাদক, টেলিভিশন ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া বিশেষজ্ঞরা।

‎আয়োজকরা জানিয়েছেন, সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকার অনুমোদিত গণমাধ্যমে ইন্টার্নশিপ এবং বেতনভুক্ত চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

‎সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থী, তরুণ-তরুণী ও পেশাজীবীদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বরিশাল মিডিয়া করপোরেশন।