মোঃ ইমরান আকন্দ

"নজরুল বর্ষ ২০২৬ " পালন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা , উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন, দৈনিক আজকের বসুন্ধরা উপজেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, নজরুলসঙ্গীত ও সাহিত্য-সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে।