মোঃ ইমরান আকন্দ

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মধ্য বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার দিবাগত রাতে বাজারে কেন্দ্রিয় জামে মসজিদের পাশে এই দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীরা জানায়, ঘটনার সময় হঠাৎ করে একটি মনোহারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহুর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ও পার্শ্ববর্তী শ্রীবর্দ্দী উপজেলার একটি

ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । তীব্র আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এরমধ্যে মুদি দোকান, তুলার দোকান , হোটেল, ভ্যারাইটিস পাষ্টিকের দোকান, গোডাউন, ফল ভান্ডার, দই চিরা ঘর ।

আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) ষ্টেশন অফিসার আব্দুল কুদ্দুছ বলেন,খবর পেয়ে আমরা ঘটনার স্থলে পৌঁছে আগুন নিভাতে কাজ শুরু করি। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে । দোকানগুলো টিনশেডের হওয়ার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।

রাতেই ঘটনার স্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন তিনি বলেন, ক্ষতি গ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করে । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বিষয়টি এই আসনের সংসদ সদস্য মাননীয় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

মহোদয় অবগত রয়েছেন। তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।