মোঃ ইমরান আকন্দ
জামালপুরের বকশীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ - সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়েরর সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
র্যালি শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিসুজ্জামানসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
















