জিহাদ হোসেন
বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সাথে কথা অভিমান করে রায়হান হাওলাদার (২২) নামে এক যুবকের আত্মহত্যা করেছে। মৃত রায়হান উপজেলার ভরপাশা ইউনিয়নের ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের আবুল হাওলাদারের ছেলে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সম্পর্ক করে বিয়ে করে রায়হান। সে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে মায়ের দোয়া বেকারিতে কেক তৈরির কারিগর হিসেবে কর্মরত ছিল।
রায়হান প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নিজ কর্মক্ষেত্রে যায়। ঘণ্টাখানেক পর তার স্ত্রী ফোনে কল দিলে সে বাড়ি চলে যায়। বাড়ীতে গেলে একপর্যায়ে স্ত্রীর সাথে কথাকাটাকাটি হলে সে নিজের রুম আটকিয়ে ফ্যানের সাথে রঁশি বেধে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা জানালা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙ্গে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, লাশ মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।















