জাহাঙ্গীর আলম

আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বেলা ৩টা ১০ মিনিটে চেকপোস্ট ডিউটি পালনকালে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত নারীর নাম নুসরাত জাহান, তিনি নরসিংদী জেলার রায়পুর থানার আব্দুল্লাপুর গ্রামের মোঃ হারুন মিয়ার কন্যা। পুলিশ জানান, তল্লাশির সময় তার কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।