পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত শনিবার (৮ আগস্ট) তিনি এই সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে যে, সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। এছাড়া তিনি ওই দুই অঞ্চলের রাষ্ট্রীয় এবং মিশনসংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত মতবিনিময় করবেন।