গৌরাঙ্গ বিশ্বাস
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার পাথালিয়া হাইস্কুল মাঠে কালিহাতী থানা ও ৫ নম্বর বাংড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম ফকির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, এসআই ওসমান গনি, এসআই আমিনুল ইসলাম আকন্দ, এসআই যতীন্দ্র চন্দ্র বর্মন ও এসআই আবু নাঈম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বাংড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর নাসিমুজ্জামান টুটুল এবং ১ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল হুসাইন।
কর্মসূচির শুরুতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার নিয়ে র্যালি বের করা হয়। র্যালিটি পাথালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ক্ষতিকর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পুলিশ কর্মকর্তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত থানায় জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদককে না বলার শপথ নেন। এর মধ্য দিয়ে মাদকবিরোধী এ কর্মসূচির সমাপ্তি ঘটে।















