চারঘাট রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের উপস্থিতিতে চালানো এই অভিযানে তাঁর মিডিয়া সেলের প্রধান মাসুদ রানা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগষ্ট শনিবার সংসদ সদস্য আবু সাইদ চাঁদের উপস্থিতিতে চারঘাটে চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুলকে মাদকসহ হাতেনাতে ধরতে গেলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার একপর্যায়ে অভিযুক্ত কামরুল ধারালো ছুরি দিয়ে মাসুদ রানাকে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।

​ঘটনার পরপরই আহত মাসুদ রানাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৩১৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

​এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কামরুলকে (৩২) গ্রেপ্তার করেছে চারঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কামরুল ওই এলাকার আমিনুলের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করা হলেও তদন্তের স্বার্থে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।