মো. আমিনুল ইসলাম
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।
আজ সোমবার দুপুরে তিনি উপজেলার চেঁচরীরামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়, আমুয়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ইউএনও মো. মকবুল হোসেন শ্রেণির পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান বজায় রেখে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য শিক্ষকদের প্রয়োজনীয় নানা দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
















