মোঃ রনি রজব

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী জামিরুল ইসলাম বলেন, “দলদলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সকল পেশার মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি যদি ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হই, তাহলে ইউনিয়নের প্রতিটি নাগরিক যাতে ন্যায্য সেবা পান তা নিশ্চিত করতে কাজ করব। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্রের মতো সেবা আমি চেষ্টা করব জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।” পরিবর্তনে নয় শুধু প্রতিশ্রুতি,চাই বাস্তব উন্নয়ন ও জনসেবার গতি।

মোঃ জামিরুল ইসলাম বলেন তার লক্ষ্য হলো দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে সমান সেবা প্রদান করা। তিনি বিশ্বাস করেন, সবার সহযোগিতা ও দোয়া থাকলে ৩ নং দলদলী ইউনিয়নকে একটি আদর্শ ও সেবামুখী ইউনিয়নে পরিণত করা সম্ভব।

স্থানীয় জনগণ বলেন, জামিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।