মোঃ মাফিজুল ইসলাম

আসন্ন ৩নং আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী *মোঃ এস্তামুল হকের* নিজ বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ওয়ার্ডের প্রায় পাঁচশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এসময় তিনি এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

মোঃ এস্তামুল হক বলেন, "আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে খেলার সামগ্রী বিতরণ এবং গরীব-দুস্থ মানুষদের সহযোগিতা করে আসছি। নির্বাচিত হলে এই সেবার ধারা অব্যাহত রাখব। গরীব ও মেহনতী মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।

তিনি ১নং ওয়ার্ডের সকল স্তরের ভোটারদের দোয়া, আশীর্বাদ ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।